ওপেনএআই বোর্ডে যুক্ত হলেন এআই বিষয়ক প্রফেসর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাঁদের পরিচালনা পর্ষদে (বোর্ডে) এআই বিষয়ক অধ্যাপক (প্রফেসর) জিকো কলটারকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি তিনি সক্রিয় ভূমিকা রাখবেন সেফটি ও সিকিউরিটি কমিটিতেও- যেখানে তাঁর সাথে আরও থাকবেন সিইও স্যাম অল্টম্যান। খবর রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং বিভাগের পরিচালক জিকো কলটার। পাশাপাশি তিনি ‘বশ’-এর প্রধান বিশেষজ্ঞ এবং ‘গ্রে সোয়ান’-এর প্রধান প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও কর্মরত আছেন। এর আগে তিনি সি৩ডটএআই-তে প্রধান ডেটা সায়েনটিস্ট হিসেবেও কাজ করেছেন।
ওপেনএআই-এর ব্লগপোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কলটার লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)-এর নিরাপত্তা মূল্যায়নে স্বয়ংক্রিয় পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডিবিটেক/বিএমটি







